৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:১৪ এএম BDST banglanew24
28 Mar 2012   02:18:02 PM   Wednesday BdST
E-mail this

ভোলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভোলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভোলা: ভোলা সদরের ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রীরা ।

বুধবার দুপুর ১২টায় কলেজ চত্বরের সামনে ভোলা-ইলিশা সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক মাজাহারুল ইসলাম, ফকরুল আলম, হারুন অর রশিদ, জুন্নু রায়হান, আজাদ হোসেন ও মাহফুজ রহমান প্রমুখ।

বক্তরা বলেন, প্রায় ৩ মাস পূর্বে মেঘনায় ডাকাতিকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বজলু নামের এক জলদস্যু মারা যায়।

ওই ঘটনার পর কিছুদিন পূর্বে নিহতের পিতা বাদী হয়ে অধ্যক্ষ নিজাম উদ্দিনসহ ৩৬জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন।

বক্তরা অবিলম্বে মামলা প্রতাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘন্টা, মার্চ ২৮, ২০১২

প্রতিবেদক: ছোটন সাহা
সম্পাদনা: মো. মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান