১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৪:০৯ পিএম BDST banglanew24
21 Aug 2012   02:01:34 PM   Tuesday BdST
E-mail this

গ্রামীণব্যাংকের সম্মান খর্ব করবেন না: সরকারকে যুক্তরাষ্ট্র


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গ্রামীণব্যাংকের সম্মান খর্ব করবেন না: সরকারকে যুক্তরাষ্ট্র

ঢাকা: গ্রামীণব্যাংকের ‘সম্মান বা কার্যকারিতা’ খর্ব করে এমন পদক্ষেপ না নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দফতরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের বলেন, “নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে সরকারের নিয়োগকৃত চেয়ারম্যানকে ক্ষমতা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”

গ্রামীণব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে যথেষ্ট স্বচ্ছতা বজায় রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গ্রামীণব্যাংককে তিনি বাংলাদেশের সমাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাকি বিশ্বের কাছে একটি আদর্শ বলে অভিহিত করেন নুল্যান্ড।

গ্রামীণব্যাংকের ব্যাপারে বাংলাদেশ সরকারের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থান জানতে সাংবাদিকরা প্রশ্ন করলে তার জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান