১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:২৫ পিএম BDST banglanew24
30 Jul 2012   07:37:38 PM   Monday BdST
E-mail this

স্বপ্নদলের যুগপূর্তি: ‘রবীন্দ্রনাথ-সেলিম আল দীন-বাদল সরকার নাট্যোৎসব’


বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্বপ্নদলের যুগপূর্তি: ‘রবীন্দ্রনাথ-সেলিম আল দীন-বাদল সরকার নাট্যোৎসব’

‘শিল্পের মানবিক ছায়াসম্পাতে মহাজীবন বন্দনা করি’- এ স্লোগানে নাট্যসংগঠন ‘স্বপ্নদল’ যুগপূর্তি উপলক্ষে আয়োজন করেছে নাট্যোৎসবের। উৎসবে তিন খ্যাতিমান নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর, সেলিম আল দীন ও বাদল সরকারের নাট্য প্রযোজনা মঞ্চায়িত হবে।

আগামী ১ আগস্ট বিকাল চারটায় উৎসবের উদ্বোধন করবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বিশ্বসভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার। সদ্যপ্রয়াত হুমায়ূন আহমেদকে উৎসর্গ করা হয়েছে এই আয়োজনটি।

‘স্বপ্নদল’-এর আয়োজনে ‘যুগসন্ধির অরুণ আলোয় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন-বাদল সরকার নাট্যোৎসব’-এ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’, সেলিম আল দীনের ‘হরগজ’ ও সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অবলম্বনে ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ প্রযোজনার মঞ্চায়ন থাকবে।

এ ছাড়াও ঢাকা থিয়েটারের প্রযোজনায় সেলিম আল দীনের ‘নিমজ্জন’ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনায় ‘পুত্র’-এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উৎসবের পরিকলল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে— রবীন্দ্রনাথ, সেলিম আল দীন, বাদল সরকার এবং হিরোশিমা-নাগাসাকি সম্পর্কিত পোস্টার, আলোকচিত্র, ভিডিও প্রদর্শনী ও স্বপ্নদলের পরিবেশনায় সঙ্গীত-কোরিওগ্রাফি প্রদর্শনী।

‘ঐতিহ্যে আধুনিকতায় রবীন্দ্রনাথ, সেলিম আল দীন ও বাদল সরকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে ‘স্বপ্নদল’-এর আয়োজিত এই উৎসবে।

উৎসবের শেষ দিন ৬ আগষ্ট, ২০১২ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গে যৌথ আয়োজনে হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্তক ঘটনানির্ভর, বাদল সরকারের ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার মঞ্চায়ন ও অন্যান্য আয়োজনের মাধ্যমে ‘হিরোশিমা দিবস-২০১২’ পালিত হবে। উল্লেখ্য উৎসবটি শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উদযাপিত হবে।

এ উপলক্ষে আজ সোমবার, ৩০ জুলাই, ২০১২ সকালে শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের পরিচালক বেগম সারা আরা মাহমুদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সামগ্রিক আয়োজন এবং অনুষ্ঠানমালা সম্পর্কিত বিস্তারিত তথ্য উপস্থাপন করেন উৎসবের আহ্বায়ক এবং স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন।

এছাড়া, সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের সহকারী পরিচালক আইরিন পারভীন লোপা, জাপান-বাংলা পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান হুমায়ূন কবীর সুইট, উৎসবের সদস্য-সচিব ফজলে রাব্বি সুকর্ন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১২
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এরডিটর mjferdous0@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান