৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৬:৩১ পিএম BDST banglanew24
16 Feb 2013   01:27:40 AM   Saturday BdST
E-mail this

ব্লগার হত্যা: শাহবাগে ফিরছেন আন্দোলনকারীরা


রহমান মাসুদ ও মফিজুল সাদিক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্লগার হত্যা: শাহবাগে ফিরছেন আন্দোলনকারীরা
ছবি: মোশাররফ/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে: রাজধানীর পল্লবী থানার পলাশনগরে আহম্মেদ রাজিব হায়দার শোভন (৩৫) নামে এক ব্লগারকে কুপিয়ে হত্যা করার খবর শোনামাত্র আবার শাহবাগের প্রজন্ম চত্বরে ফিরে আসতে শুরু করেছেন আন্দোলনকারীরা।

শোভন হত্যাকাণ্ডে আন্দোলনকারীরে মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। খবর শোনার পর থেকেই সমাবেশের প্রধান স্লোগান হয়ে দাঁড়িয়েছে ‘রাজিব হায়দারের রক্ত বৃথা যেতে দেব না’, ‘এক রাজিব লোকান্তরে লক্ষ রাজিব ঘরে ঘরে’, ‘রগ কাটার রাজনীতি আইন করে বন্ধ কর’, ‘গলা কাটার রাজনীতি আইন করে বন্ধ কর’, ‘আমার ভাই শহীদ কেনো জবাব চাই, দিতে হবে’।

ইতোমধ্যে গণজাগরণ মঞ্চ থেকে ঘোষণা করা প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত আন্দোলনের সিদ্ধান্ত প্রত্যাহার করে ২৪ ঘণ্টাই আন্দোলন চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার জামায়াতের ডাকা হরতাল ও পল্লবীতে ব্লগার শোভনকে গলা কেটে হত্যার প্রতিবাদে শুক্রবার রাত ১১টার দিকে মঞ্চে এ ঘোষণা দেওয়া হয়।

এ ঘোষণার পর আন্দোলনকারীদের মধ্যে নতুন করে ক্ষোভ দেখা দিয়েছে। গভীর রাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিতে দিতেআন্দোলনকারীরা সামিল হচ্ছেন শাহবাগে।
 
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
আরএম/এমআইএস/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান