ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলে শনিবার ন্যাটোর দুই সেনা তালেবান বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা কোন দেশের নাগরিক সে বিষয়ে ন্যাটোর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
তবে পূর্ব আফগানিস্তানে নিয়োজিত অধিকাংশ সৈন্যই মূলত আমেরিকান। শনিবারের এই ঘটনাসহ চলতি মাসে এখন পর্যন্ত আফগানিস্তানে প্রায় ৪২জন আন্তর্জাতিক সেনা নিহত হলেন।
এর আগে ২০১১ সালের জুলাই মাসে সর্বোচ্চ ৫২ জন বিদেশী সেনা নিহত হয়েছিলো আফগানিস্তানে।
বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর