৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:৫৪ পিএম BDST banglanew24
20 Jun 2012   04:43:53 PM   Wednesday BdST
E-mail this

ওআইসি মহাসচিবের সঙ্গে খালেদার বৈঠক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ওআইসি মহাসচিবের সঙ্গে খালেদার বৈঠক

ঢাকা: ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব ড. একমেলুদ্দীন এহ্সান ওগলোর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বর্তমানে সৌদি আরব সফররত বিএনপি চেয়ারপারসন স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জেদ্দায় ওআইসির সদর দফতরে যান।

বৈঠকে তারা মুসলিম উম্মাহর বিরাজমান সমস্যা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে তার সফরসঙ্গী ও ওআইসি মহাসচিবের সঙ্গে সংস্থাটির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বৈঠকের পর মঙ্গলবারই খালেদা জিয়া জেদ্দা তেকে রিয়াদ পৌঁছান। সেখানে বাদশাহ খালিদ বিমানবন্দরে সৌদি রাজকীয় প্রটোকলের কর্মকর্তা ও বিএনপির প্রবাসী শাখার নেতারা তাকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রাসহ খালেদা জিয়াকে রিয়াদ কনফারেন্স প্যালেসে নেওয়া হয়। সেখানেই তিনি সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে সফর সঙ্গীসহ অবস্থান করছেন।

বুধবার বাদশাহ ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুন ২০, ২০১২
এআর/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান