৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৬:০২ পিএম BDST banglanew24
29 Jun 2012   10:27:50 PM   Friday BdST
E-mail this

চরফ্যাশনের মেঘনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মেঘনা নদী থেকে শুক্রবার ইউসুফ (২৬) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

৩ দিন আগে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন।

ইউসুফ হাজারীগঞ্জ ইউনিয়নের মৃত আবুল কাসেমের ছেলে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী বাংলানিউজকে জানান, ইউসুফ পেশায় একজন জেলে। গত ২৭ জুন সঙ্গীয় জেলেদের সঙ্গে নদীতে মাছ ধরতে যান তিনি।

মাছ ধরার এক পর্যায়ে তিনি নদীতে পরে যায়। পরে নদীতে নেমে তার সঙ্গীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও আর পায়নি।

শুক্রবার দুপুরে তার লাশ চর হোসেন এলাকার মেঘনা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের পরিবারের দাবি ইউসুফ দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভুগছিলো।

এ ব্যপারে চরফ্যাশন থানায় মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জুন ২৯, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান