৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৫:০১ পিএম BDST banglanew24
27 Mar 2012   11:12:32 AM   Tuesday BdST
E-mail this

ভারতে বিমানবন্দর কর্মীদের গণছুটির ডাক


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা : বেতন বৃদ্ধি, পদোন্নতি ও সকাল ৯টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কাজ করার দাবিতে আগামী ৩০ মার্চ দেশজুড়ে ১ দিনের গণছুটির ডাক দিলেন ভারতের এয়ারপোর্ট অথরিটির কর্মীরা।

এর ফলে ওই দিন বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ার আশংকা। এছাড়া বুধবার থেকে রিলে অনশনের ডাক দেওয়া হয়েছে।

এই ইস্যুতে মঙ্গলবার কলকাতার নেতাজী সুভাষ আন্তর্জাতিক  বিমানবন্দরের ডিরেক্টরকে ঘেরাও করেছে এয়ারপোর্ট অথরিটির কর্মীরা।

এই বিক্ষোভের ফলে বিমানবন্দরের আধুনিকীকরণসহ বেশ কিছু কাজকর্ম ব্যহত হয়।

তবে জরুরি বিভাগের কর্মীরা এই ঘেরাও কর্মসূচিতে সামিল না হওয়ায় বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে। দীর্ঘ সময় ঘেরাও থাকার পর কর্মীদের দাবি দাওয়া বিষয়ে আশ্বাস দেওয়া হলে ঘেরাও তুলে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১১০, মার্চ ২৭, ২০১২

আরডি

সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট  এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান