৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:০৩ এএম BDST banglanew24
05 Jul 2012   08:09:19 PM   Thursday BdST
E-mail this

প্যাটিনসন-ক্রিস্টেন জুটির পর্দার প্রেম এখন বাস্তব জীবনের প্রতিচ্ছবি


ইশতিয়াক হোসেন লাবিব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্যাটিনসন-ক্রিস্টেন জুটির পর্দার প্রেম এখন বাস্তব জীবনের প্রতিচ্ছবি

রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়াট হলিউডের এ সময়ের সফল তারকা জুটি। তাদের অভিনীত ‘টোয়ালাইট’ সিরিজের সবগুলোই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। এই সিরিজে ভ্যাম্পায়ার রবার্ট প্যাটিনসন আর মানবী ক্রিস্টেন স্টুয়ার্টটের মধ্যকার প্রেম দর্শকমন জয় করেছে অনেক আগেই।

‘টোয়ালাইট’ সিরিজের প্রতিটি ছবিতেই রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্ট একজন আরেকজনকে অনেক ভালবাসেন। ছবির গল্প এখন হয়ে উঠেছে তাদের বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি। ছবির মতই বাস্তব জীবনেও রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্ট দুজন দুজনের জন্য তৈরি হচ্ছেন। তাদের মধ্যকার গভীর ভালোবাসার সম্পর্ক এখন হলিউডে পুরোপুরিই ওপেন সিক্রেট।

বিভিন্ন সময় মিডিয়ার কাছে দেওয়া সাক্ষাৎকারে রবার্ট প্যাটিনসন আর ক্রিস্টেন স্টুয়ার্ট দুজনই তাদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন।

সম্প্রতি ২৬ বছর বয়সী রবার্ট প্যাটিনসন ব্রাজিল সফরে গিয়েছিলেন। সেখানে এক সাক্ষাৎকারে ক্রিস্টেন সম্পর্কে তিনি বলেন, ‘ক্রিস্টেন আমার প্রতি মুহূর্তেই আমাকে বুঝতে পারে। আমার জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ, এসব বিষয় নিয়ে সে খুব ভাবে। অভিনেত্রী হিসেবে ক্রিস্টেন স্টুয়ার্ট ভীষণ উচ্চাকাঙ্খী এক অভিনেত্রী। অভিনয় দক্ষতার মধ্য দিয়েই সে ক্যারিয়ারের শীর্ষে পৌছাতে চায়।

সাক্ষাৎকারে প্যাটিনসন এবারের কান ফেস্টিভ্যালে ক্রিস্টেনের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানো প্রসঙ্গেও উল্লেখ করেন। তিনি বলেন, ‘কান ফেস্টিভ্যালে ক্রিস্টেন স্টুয়ার্টে সঙ্গে সারাক্ষণ একসঙ্গে থাকার অনুভূতি ছিল অন্যরকম। সে যখন আমার সাথে গালাতে ছিল, তখন আমার ভীষণ নার্ভাস লাগছিল। ক্রিস্টেন আমার সামনে বসে ছিল, আর আমি তার মুখ ও ঘাড়ের দিকে তাকিয়ে ছিলাম। আমি শুধু বুঝতে চেষ্টা করছিলাম, ছবিতে আমার অভিনয় তার পছন্দ হচ্ছে কিনা। কান ফেস্টিভ্যালে আমার ভালো লাগা সেরা মুহূর্ত ছিল, যখন সে জানালো আমার অভিনয় তার পছন্দ হয়েছে।

একে অন্যের প্রেমে গভীরভাবে ডুবে থাকা হলিউডের এই লাভ বার্ডের শেষ পরিনতি কী হয়, তাই এখন দেখার বিষয়।


বাংলাদেশ সময় ১৯২০, জুলাই ৫, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান