ঢাকা: রাজধানীর শ্যামলী থেকে উদ্ধারকৃত তিনটি বাঘের বাচ্চা ‘প্লাটিনাম জিম’ নামক একটি প্রাইভেট চিড়িয়াখানায় রাখা হয়েছে। রাজধানীর এলিফ্যান্ট রোডের ২২/২, ফকিরাপুলে অবস্থিত চিড়িয়াখানাটিতে র্যাব সদস্যদের পাহারায় বাচ্চাগুলো রাখা হয়েছে।
র্যাব-২ এর স্কোয়াট কমান্ডার সিনিয়র এএসপি বশির আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নির্দেশে বাচ্চাগুলোকে ৠাব সদস্যদের পাহাড়ায় প্লাটিনাম জিমে রাখা হয়েছে।
এ ব্যাপারে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বাংলানিউজকে জানান, বন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বাচ্চাগুলোর স্বাস্থ্যগত অবণতি যেন না হয় সেদিক বিবেচনায় প্রাণী ডাক্তারদের তত্ত্বাবধানে সাময়িক সময়ের জন্য ওই চিড়িয়াখানায় রাখা হয়েছে। পরবর্তীতে বাচ্চগুলোকে কোথায় অবমুক্ত করা হবে সেবিষয়ে প্রাণী বিশেষজ্ঞ ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি বুধবার বিকেলে সিদ্ধান্ত দেবেন।
উল্লেখ্য, সোমবার রাজধানীর শ্যামলী থেকে র্যাব কর্তৃক বাঘের বাচ্চগুলো উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ০০০৪,জুন ১৩,২০১২
এএমএন/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর