১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:৩৫ এএম BDST banglanew24
31 May 2012   03:31:39 PM   Thursday BdST
E-mail this

সনির নতুন দুটি স্মার্টফোন


সিজারাজ জাহান মিমি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সনির নতুন দুটি স্মার্টফোন

সনি এক্সপেরিয়া স্মার্টফোন সিরিজে যুক্ত হচ্ছে নতুন দুটি পণ্য ।একটির নাম এক্সপেরিয়া গো। অন্যটি অ্যাক্রো এস। পণ্য দুইটির বিশেষ বৈশিষ্ট্য, অবাঞ্চিত দাগ প্রতিহত করতে এর পর্দায় ধাতব গ্লাস ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেমের জন্য গুগল অ্যানড্রইড নির্বাচন করা হয়েছে। ইলেকট্রনিক পণ্য নির্মাতা এক্সপেরিয়ায় সবশেষ এ সংযোজনের কথা জানিয়েছে।

সূত্র মতে, অ্যাক্রো এস ব্যবহারকারীরা ৪.৩ ইঞ্চি পর্দায় কাজ করতে পারবে। এ পণ্যের মুল ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। আর এক্সপেরিয়া গোর পর্দা আগেরটির চেয়ে ছোট অর্থাৎ ৩.৫ ইঞ্চি এবং ৫ মেগাপিক্সেলেন স্ন্যাপার। এ ছাড়া উভয় পণ্যই ধুলোবালি এবং পানি প্রতিরোধক।

সনি সূত্র জানিয়েছে, অ্যাক্রো এস হচ্ছে তাদের সর্বাধুনিক উচ্চ ক্ষমতার পণ্য। এর পরিচালনায় আছে ১.৫ গিগাহার্টজ ডুয়্যাল কোর সিপিইউ। ৪.৩ ইঞ্চি পর্দায় ১২৮০ বাই ৭০ মেগাপিক্সেল সমন্বয় করা হয়েছে। এ পণ্যের প্যাকে যুক্ত অন্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে ১.৩ মেগাপিক্সেলের সম্মুখ ক্যামেরা, র‌্যাম ১ জিবি, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি, মাইক্রোএসডি কার্ড স্লট, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ১৯১০ এমএএইচ ব্যাটারি। এ ছাড়া গেমিংয়ের জন্য প্লেস্টেশন সুবিধা নিশ্চিত করা হয়েছে। এটি অ্যানড্রইডের সবশেষ ৪.০ সংস্করণে পরিচালিত।

তুলনামুলক ছোট পর্দার এক্সপেরিয়া গোর প্যাকে আছে ১ গিগাহার্টজ ডুয়্যাল কোর সিপিইউ। সনি জানিয়েছে এটি অ্যাক্রো এসয়ের মতো নয়। কেননা এর পরিচালনায় আছে অ্যানড্রইড ২.৩ সংস্করণ (জিঙ্গারবোর্ড)। সার্বজনীন নতুন দুইটি পণ্য পাওয়া যাবে এ বছরের তৃতীয়ার্ধে। অবশ্য দামের বিষয়ে সনি সুস্পষ্ট তথ্য দেয়নি।

বাংলাদেশ সময় ১৫৩১ ঘণ্টা, মে ৩১, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান