অস্ট্রেলিয়া: বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য নোয়াখালী জেলার কৃতি সন্তান বিগ্রেডিয়ার জে. শামছুল হুদাকে গ্রেটার নোয়াখালী ওয়েলফেয়ার অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার সিডনী বাংলা কমিউনিটির পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে শামছুল হুদা তার জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।
তিনি বলেন, “অল্প সময়ে এ আয়োজনে আমি মুগ্ধ এবং আবেগাপ্লুত। আগামীতে এ সংগঠনটি হবে প্রশান্ত মহাসাগরে বৃহত্তর নোয়াখালীর মিলন মেলা।”
নবগঠিত বোর্ড অফ ম্যানেজমেন্টের ডিরেক্টর শাকিল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম সিপিএ, ডা. শামছুল আলম। বোর্ড অফ ডিরেক্টারস ও বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সভাপতি রাশেদুল ইসলাম রাজু, শামছুজ্জামান স্বপন, রাকিব অহমেদ ও শিমুল হোসেন।
অনুষ্ঠানের শেষ ভাগে তাকে বাংলা কমিউনিটি অস্ট্রেলিয়ার পক্ষে সম্মান সূচক ক্রেস্ট উপহার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর