৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৯:১৩ এএম BDST banglanew24
16 Jun 2012   08:30:23 PM   Saturday BdST
E-mail this

হারারেতে হারের প্রতিশোধ নেওয়ার পালা বাংলাদেশের


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হারারেতে হারের প্রতিশোধ নেওয়ার পালা বাংলাদেশের
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগেরবারও প্রস্তুতি ম্যাচের পরাজয়ে হেরেছিলো টেস্ট এবং ওয়ানডে সিরিজ। সেবার না হয় প্রস্তুতিতে একটি ওয়ানডে খেলেছে। কিন্তু এবার, একদিনে দুটি টি-টোয়েন্টি খেলে হেরেছে দুটোতে। এবারও কি তাহলে ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে?

আশাবাদি মানুষ বলবেন অঘটন ঘটবে না। এশিয়া কাপের মতো জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজেরও ফাইনালে খেলবে বাংলাদেশ। কিন্তু যারা কাজের আগে নেতিবাচক ভাবনা ভেবে রাখেন তাদের জন্য জিম্বাবুয়ে থেকে হতাশার বার্তা পাঠিয়েছেন ক্রিকেটাররা।

বাংলাদেশ এখন জিম্বাবুয়েকে ভয় করে। বিশেষ করে তাদের কন্ডিশনে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি কোনো ধরণের ক্রিকেটে নিজেদের ফেভারিট দাবি করতে পারে না বংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিমও সফর যাত্রার আগে বলেছিলেন, ‘জিম্বাবুয়ে হবে আমাদের আসল প্রতিপক্ষ। আগেরবার হেরেছি।’

২০ ওভারের ক্রিকেট বাংলাদেশ অতটা ভালো খেলে না। এনিয়ে ক্রিকেটার এবং কর্মকর্তা কারো মতদ্বৈধতা নেই। অতএব রোববার হারারেতে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ যে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে তাতে এই দুই প্রতিপক্ষের কেউ ফেভারিট না। যে দল সুযোগ কাজে লাগাতে পারবে তারা জিতবে। যদিও হোম কন্ডিশন বিবেচনায় নিলে খানিকটা সুবিধা পেতে পারে জিম্বাবুয়ে।

বাংলাদেশ দলের ম্যানেজার তানজিব আহমেদ সাদ মোবাইলফোনে বাংলানিউজকে জানিয়েছেন, হারারের আবহাওয়া এখন  ক্রিকেটের জন্য উপযুক্ত। শীতকালে বাংলাদেশে যে আবহাওয়া থাকে হারারেতে এখন তাই। মাঠে ভালো ক্রিকেট খেলতে পারলে হয়।

প্রধান কোচ রিচার্ড পাইবাস আগের দিন দুটো প্রস্তুতি ম্যাচে তার খেলোয়াড়দের মোটামুটি পরখ করে নিয়েছেন। শনিবার বিকেলে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ম্যানেজার সাদ জানিয়েছেন, রোববার সকালে একাদশ দেওয়া হবে। খেলা হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

ক্রিকেটারদের সবাই খেলার মতো ফিট আছেন। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ তার মূল খেলোয়াড়দের না খেলালেও মূল সিরিজে সেরা দলটি খেলবে। সেখানে ফলাফল অন্যরকম হলেও হতে পারে। ক্রিকেটাররাও মরিয়া হয়ে খেলবেন প্রতিশোধ নেওয়ার জন্য।

কিন্তু জিম্বাবুয়ে কোনো রকম চাপ ছাড়া খেলতে পারবে। প্রথমত খেলাটি আন্তর্জাতিক নয়। দ্বিতীয়ত বাংলাদেশের কাছে হারলে তাদের জাত যাবে না। অতএব স্বাগতিক জিম্বাবুয়েকে হারাতে হলে সেরা খেলাটাই খেলতে হবে বাংলাদেশকে।

খেলায় মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল এবং অধিনায়ক মুশফিকুর রহিমকে জ্বলে উঠতে হবে। প্রস্তুতি ম্যাচে ভালো ব্যাটিং করেছেন এই তিনজন। নাসির হোসেন, মাশরাফ বিন মুর্তজাকেও তাদের সঙ্গে রান করতে হবে। আসলে জিততে হলে ভালো বোলিং করতে হবে সফরকারী খেলোয়াড়রদের। তা না হলে হ্যামিলটন মাসাকাদজা ম্যাচ বের করে নিয়ে যাবেন।  
 
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুন ১৬, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান