৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১২:৩৯ পিএম BDST banglanew24
20 Nov 2012   04:32:12 PM   Tuesday BdST
E-mail this

এএফই সম্মেলনে যোগ দিতে বোম্বে যাচ্ছেন সিএসই প্রেসিডেন্ট


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : ‘এশিয়ান ফেডারেশন এক্সচেঞ্জ’ (এএফই)-এর সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে বোম্বে যাচ্ছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রেসিডেন্ট আল মারুফ খান।

মঙ্গলবার সিএসই’র ঢাকা কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি এ কথা জানান।

“এএফই সম্মেলনে বিভিন্ন দেশের স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্টরা যোগ দেবেন” জানিয়ে মারুফ বলেন, “সম্মেলনে যোগ দিতে আমি বৃহস্পতিবার বোম্বে যাচ্ছি। সিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন আমার সঙ্গে যাচ্ছেন। তবে তিনি সম্মেলনের উদ্দেশ্যে যাচ্ছেন না। তিনি তার সফরে সিএসই’র বিভিন্ন বিষয় নিয়ে বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সঙ্গে আলোচনা করবেন।”

প্রসঙ্গক্রমে মারুফ আরও বলেন, “বোম্বে স্টক এক্সচেঞ্জে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে আমাদের বেশকিছু সহযোগিতা চুক্তি রয়েছে। ভারতের এই দুই স্টক এক্সচেঞ্জ আমাদের বিভিন্ন সহযোগিতা দিয়ে আসছে। যেমন-প্রযুক্তিগত সহায়তা, ডেরিভেটিভ মার্কেট নিয়ে পরামর্শ, ওটিসি মার্কেট উন্নয়নে পরামর্শ ইত্যাদি। মূলত: এসব বিষয় আলোচনা করতেই সৈয়দ সাজিদ হোসেন বোম্বে যাচ্ছেন” বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : সোহেল রহমান, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান