৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:০৮ পিএম BDST banglanew24
24 May 2012   10:20:44 PM   Thursday BdST
E-mail this

কানাডায় খেলে টাকা পাননি নাসির!


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কানাডায় খেলে টাকা পাননি নাসির!

ঢাকা: ক্রিকেট কানাডার আমন্ত্রণে প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়েছিলেন নাসির হোসেন। আইসিসি অনুমোদিত ওই ম্যাচে এশিয়া একাদশের হয়ে খেলার জন্য পাঁচ হাজার ইউএস ডলারেচুক্তি বদ্ধ হয়েছিলেন জাতীয় দলের এ ক্রিকেটার। নাসির খেলা শেষ করে দেশে ফিরেছেন ১৯ মে। অথচ এখনও খেলার টাকা পাননি।

এমন কি নিজের পকেট থেকে সাড়ে চার লাখ টাকা দিয়ে টিকিট কিনে টরেন্টোতে গেলেও ক্রিকেট কানাডা সে টাকাও দেয়নি। অথচ চুক্তিতে ছিলো ভিসা পেলেই কানাডা থেকে বিজনেস ক্লাসের টিকিট পাঠিয়ে দেবে ম্যাচের আয়োজকরা।

টরেন্টোতে পৌঁছানোর পরে টিকিটের টাকা হাতে হাতে দেওয়ার প্রতিশ্রুতিও মানেনি ক্রিকেট কানাডা। খেলা শেষ হওয়ার পরের দিন চুক্তির পাঁচ হাজার ডলার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাও রাখেনি। দেশে ফেরার এতদিন পরেও টাকা না পেয়ে হতাশ জাতীয় দলের এই অলরাউন্ডার। বৃহস্পতিবার বাংলানিউজকে তিনি বলছিলেন,‘আমি যেহেতু এজেন্টের মাধ্যমে খেলতে গিয়েছি আশা করি টাকাগুলো পাবো। আর কিছুদিন অপেক্ষা করে দেখি কি হয়।’

নাসির একা নন প্রীতি ম্যাচে খেলতে যাওয়া বাকি খেলোয়াড়দেরও টাকা দেয়নি ক্রিকেট কানাডা। অন্যদেশের ক্রিকেটারদের এনিয়ে সহাতা দিচ্ছে ফিকা। নাসিরকেও ফিকা সহায়তা দিতে প্রস্তুত। তার এজেন্টের সঙ্গে ফিকা সভাপতি টিম মের যোগাযোগ হয়েছে। এখন বিসিবি আপত্তি না করলে টিম মে’কে নাসিরের হয়ে লড়ার জন্য বলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মে ২৪, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান