৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:১৯ পিএম BDST banglanew24
22 May 2013   05:19:45 PM   Wednesday BdST
E-mail this

নাদির শাহকে ঝুলিয়ে রেখেছে বিসিবি!


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নাদির শাহকে ঝুলিয়ে রেখেছে বিসিবি!

ঢাকা: আম্পায়ার নাদির শাহ ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়েছেন ২০১৩ সালের ১৮ মার্চ। ওই দিন থেকেই কার্যকর হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরোপিত ১০ বছরের নিষেধাজ্ঞা।

বিসিবি থেকে বলা হয়েছিল, রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন নাদির শাহ। শাস্তির বিরুদ্ধে আপিল করতে অপেক্ষা করছেন আইসিসি প্যানেলের সাবেক এ আম্পায়ার। কিন্তু দুই মাসেও তিনি তা করতে পারেননি বিসিবি থেকে কাগজপত্র না পাওয়ায়।

নিষেধাজ্ঞার কপি চেয়ে সেই প্রথমদিন থেকে বিসিবির সঙ্গে যোগাযোগ রেখেছেন নাদির শাহ। দিচ্ছি দেই করে এখনপর্যন্ত বোর্ড তাকে কাগজ দেয়নি,‘বোর্ড আমাকে কাগজ দিচ্ছেই না। যতবারই যোগাযোগ করেছি তারা বলেছে, দিয়ে দেব। কবে সেটা পাব পরিষ্কার করে বলছে না। কেন বোর্ড কাগজটা দিচ্ছে না, সেটা বুঝতে পারি না। আমি আইনজীবীকে বলে রেখেছি, কাগজ হাতে পেলেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবো।’

বুধবার এনিয়ে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীরর সঙ্গে যোগাযোগ করা হলে বাংলানিউজের এই প্রতিবেদককেও আশ্বাসের কথা শোনালেন,‘বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই দিয়ে দেব।’

নাদির শাহ আনুষ্ঠানিক নিষিদ্ধ হয়েছেন দুই মাসের বেশি হয়। এতদিনেও রায়ের একটি কপি তৈরি করতে পারেনি বিসিবি!

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২২ মে ২০১৩
এসএ/এফএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান