৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৭:৩৮ এএম BDST banglanew24
25 Nov 2012   09:11:14 PM   Sunday BdST
E-mail this

চট্টগ্রামে ‘পরিত্যক্ত গোলা’ বিস্ফোরণে ২ মাদ্রাসাছাত্রের ‍মৃত্যু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার সেনা ফায়ারিং রেঞ্জে ‘পরিত্যক্ত গোলা’ বিস্ফোরণে তৌহিদুর রহমান (১৫) ও এমদাদ উল্লাহ (১৫) নামের ২ মাদ্রাসাছাত্র মারা গেছে। তারা হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার ছাত্র।

রোববার আনুমানিক দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

হাটহাজারী থানার ডিউটি অফিসার আসমাউল হুসনা বাংলানিউজকে জানান, তৌহিদ ও এমদাদ হাটহাজারী থানা থেকে ৩ কিলোমিটার পশ্চিমে রঙ্গিপাড়ায় সেনা ফায়ারিং রেঞ্জে ঘুরতে যায়। এ সময় একটি ‘পরিত্যক্ত গোলা’ কুড়িয়ে নিয়ে তারা কৌতূহলবশত সজোরে নিক্ষেপ করে। গোলাটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়।

ডিউটি অফিসার জানান, নিহত ছাত্রদের লাশ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (নম্বর: ১৯) হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২

এআরএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান