১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:৫২ এএম BDST banglanew24
19 Sep 2012   01:15:49 AM   Wednesday BdST
E-mail this

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ৩০ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
 
মঙ্গলবার ঢাকা মহানগর শাখার যৌথ উদ্যোগে কাওরান বাজারস্থ এনার্জি রেগুলরিটি কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে এ কর্মসূচি ঘোষণা করে দল দু’টির নেতারা।
 
একই দিন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিও জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে।
 
বিক্ষোভ সমাবেশে বাম নেতারা বলেন, “সরকার অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছে। এ  সিদ্ধান্ত প্রত্যাহার না করলে এ সরকারকে কানসাট-শনির আখড়ার মতো গণআন্দোলন মোকাবিলা করতে হবে।”
 
তারা বলেন, “সরকার পুরনো বিদ্যুৎ কেন্দ্রসমূহ ওভারহলিং ও মেরামত না করে তেলভিত্তিক রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্তের মধ্য দিয়ে বাস্তবে ১৬ কোটি মানুষের ঘাড় মটকে দলীয় ৩৪ জন ব্যবসায়ীর মুনাফা লোটার সুযোগ করে দিয়েছে।”
 
এ সরকার ক্ষমতায় এসে ৬ বার বিদ্যুতের দাম বাড়িয়ে ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে বলে উল্লেখ করেন তারা।
 
সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন- বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, রাজেকুজ্জামান রতন, জুলফিকার আলী, আসলাম খান, খালেকুজ্জামান লিপন ও ডা. সাজেদুল হক রুবেল।
 
সমাবেশ শেষে একটি মিছিল সোনারগাঁ হোটেল মোড়ে সার্ক ফোয়ারার সামনে এসে শেষ হয়।
 
বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
এনএম/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান