৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:৩৬ পিএম BDST banglanew24
25 Nov 2012   10:51:56 AM   Sunday BdST
E-mail this

আশুলিয়া আগুন: ১১২ পোশাকশ্রমিকের মৃত্যু


আহমেদ রাজু, জাহাঙ্গীর সুমন, ইমরান আলী, ইসমাইল হোসেন, মফিজুল সাদিক, মহিউদ্দিন মাহমুদ ও ওমর ফারুক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আশুলিয়া আগুন: ১১২ পোশাকশ্রমিকের মৃত্যু
ছবি: জীবন আমীর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মনোসন্তোষপুর থেকে: আশুলিয়ার নিশ্চিন্তপুরের মনোসন্তোষপুর এলাকার তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার বিকেল চারটা পর্যন্ত ১১২টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ মাহবুব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকালেই ১০০টি মৃতদেহ কফিনব্যাগে ভরা হয়েছে। আর শনিবার দিনগত রাতে ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আরো একটি উদ্ধার করা হয়।

এর আগে মেজর মাহবুব জানিয়েছিলেন, তারা ১১৫টি মৃতদেহ শনাক্ত করেছিলেন।

তিনি বলেন, “আরো লাশের আশঙ্কা কম। আমরা তন্নতন্ন করে নয়তলা ভবনটির পুরোটাই খুঁজেছি। বড়জোর দুয়েকটি লাশ পাওয়া যেতে পারে।”

সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন নিশ্চিন্তপুরে উদ্ধারকাজে অংশ নিয়েছে। সব মরদেহ নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নেওয়া হচ্ছে। সেখানে আত্মীয়স্বজনরা এসে লাশ শনাক্ত করবেন। এরই মধ্যে তারা লাইনে দাঁড়িয়েছেন।

ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় অনুসন্ধান চালিয়ে মৃতের এ সংখ্যা নিশ্চিত হওয়া গেছে।

শনিবার সন্ধ্যায় তোবা গ্রুপের এই কারখানাটিতে আগুন লাগে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি। অনেক পোশাকশ্রমিক অভিযোগ করেছেন, ব্যাংকঋণে জর্জরিত মালিকপক্ষ তা থেকে বাঁচতেই পরিকল্পিতভাবে এ আগুন ধরিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
সম্পাদনা: সম্পাদনা: রানা রায়হান, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান