১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:৫২ পিএম BDST banglanew24
06 Jul 2012   06:40:57 PM   Friday BdST
E-mail this

বীরগঞ্জে একসঙ্গে ৪শ শিশুর জন্মদিন পালিত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বীরগঞ্জে একসঙ্গে ৪শ শিশুর জন্মদিন পালিত

দিনাজপুর: ‘প্রতিটি শিশুর জন্য আমাদের স্বপ্ন, জীবন তার ভরে উঠুক পরিপূর্ণতায়, প্রতিটি হদয়ের জন্য আমাদের প্রার্থনায় অর্জিত হয় যেন তার ইচ্ছার দৃঢ়তা’ এই স্লোগান নিয়ে দিনাজপুরের বীরগঞ্জে একসঙ্গে ৪শ শিশুর জন্মদিন পালিত হয়েছে।

শুক্রবার বিকেলে বীরগঞ্জ উপজেলা অংকুর কিন্ডার গার্টেন মাঠে কেক কেটে এ জন্মদিনের উৎসব পালন করা হয়।

ব্যতিক্রমী এ উৎসবের আয়োজন করে বীরগঞ্জ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা।

পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিশু ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

এ সময় উপস্থিত শিশু ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি বীরগঞ্জ এডিপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার সুজিত কস্তা।

এছাড়াও বক্তব্য রাখেন অংকুর কিন্ডার গার্টেনের অধ্যক্ষ গিরিজা নাথ দাস।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বিত গ্রাম কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফা, সাংবাদিক মো. আবেদ আলী, দশরথ রায় বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান