৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৫:৩০ পিএম BDST banglanew24
27 Nov 2012   09:55:38 AM   Tuesday BdST
E-mail this

ক্রিকেটারদের হাতে ওয়ালটন পুরস্কার


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ক্রিকেটারদের হাতে ওয়ালটন পুরস্কার

ঢাকা: ওয়ালটন রেফ্রিজারেটর ১৪তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম পর্বে চট্টগ্রাম ও রংপুর ভেন্যুর খেলা রবিবার শেষ হলেও ঢাকা ও রাজশাহী ভেন্যুর খেলা শেষ হয়েছে সোমবার।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রাজশাহী ও ঢাকা মেট্রোর খেলায় বিজয়ী রাজশাহী বিভাগ দলের ক্রিকেটার শফিউল আলমের হাতে ম্যাচ সেরার ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন বিসিবির সহ-সভাপতি সাজ্জাদুল আলম ববি। অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষে ম্যাচ সেরা শফিউল আলমের হাতে একটি স্মার্টফোন তুলে দিয়েছেন আর. বি. গ্রুপের (ওয়ালটন) সহকারি মহাব্যবস্থাপক মিল্টন আহমেদ। অন্যদিকে বিজয়ী দল রাজশাহীকে ৭৫ হাজার টাকার প্রাইজ মানির চেক হস্তান্তর করেন বিসিবির কর্মকর্তা শফিউল ইসলাম মুন্না।

রাজশাহী শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের খেলায় কুপন লটারিতে ওয়ালটন প্রিমো এনরয়েড স্মার্টফোন পেলেন একুশে টেলিভিশনের ক্যামেরাম্যান সনেট। বিজয়ী সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন ম্যাচ রেফারি শওকত রহমান। অন্যদিকে অনুষ্ঠানে  ম্যাচ সেরা হন রংপুর বিভাগের আলাউদ্দিন বাবু। তার হাতে পুরস্কার হিসেবে ওয়ালটনের একটি এনরয়েড ফোনসেট তুলে দেন ওয়ালটন রাজশাহীর ম্যানেজার মুনজুর রহমানসহ অন্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান