ঢাকা: শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এক মানবন্ধনের আয়োজন করা হয়েছে। এদিন বিকাল সাড়ে ৩টায় ক্যানবেরার বাংলাদেশ দূতাবাসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
সোমবার ক্যানবেরার বাংলাদেশি শিক্ষার্থীদের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
মানববন্ধনে সবাইকে অংশ নিয়ে প্রজন্ম চত্বরের সঙ্গে সংহতি প্রকাশের আহবান জানানো হয় বিজ্ঞপ্তিতে। অংশগ্রহণকারীদের জাতীয় পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন, পোস্টার ইত্যাদি আনতে বলা হলেও কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নাম উল্লেখ না করার জন্য অনুরোধ করা হয়।
মানবন্ধন শেষে দূতাবাসে একটি স্মারকলিপ প্রদান করবেন অংশগ্রহণকারীরা।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর