৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৬:২৩ পিএম BDST banglanew24
16 Aug 2012   04:24:56 PM   Thursday BdST
E-mail this

প্রশান্তমহাসাগরে হাইপারসনিক স্বপ্নের পতন


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রশান্তমহাসাগরে হাইপারসনিক স্বপ্নের পতন

ঢাকা: মাত্র এক ঘণ্টায় লন্ডন থেকে নিউইয়র্ক- এ স্বপ্ন মুখ থুবড়ে পড়ল প্রশান্ত মহাসাগরে। মার্কিন সেনাবাহিনীর হাইপারসনিক জেট ওয়েভরাইডারের পরীক্ষামূলত উড্ডয়ন ব্যর্থ হয়েছে।

ক্ষেপণাস্ত্র আকৃতির এ আকাশযান শব্দের চেয়ে ছয় গুণ গতিতে চলতে পারবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু মঙ্গলবার উড্ডয়ন করতে গিয়ে ত্রুটিযুক্ত কন্ট্রোল ফিনের কারণে এর সুপারসনিক-কমবাসশন জেট ইঞ্জিন চালু হয়নি। ফলে বহনকারী বিমান থেকে ছাড়ার মাত্র ১৫ সেকেন্ডের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে সুপারসনিক জেটটি প্রশান্ত মহাসাগরের বুকে আছড়ে পড়েছে।

১৯৪৭ সালে চাঙ্ক ইয়েগার জেট বিমান যখন শব্দের গতি অতিক্রম করল তখন এমন বিশ্বাস বেশ প্রবল হয়েছিল যে, বাতাসে উচ্চগতির ভ্রমণ এবার মানুষের হাতের মুঠোয়। এর পর উচ্চাভিলাষী প্রকৌশলীরা শব্দের পাঁচগুণেরও বেশি গতিতে বাতাসে ভাসার স্বপ্ন দেখলেন। কিন্তু দ্বিতীয়বারের মতো প্রমাণিত হল, এ ধরনের ভ্রমণ অত্যন্ত কঠিন। তবে একে এখনো অসম্ভব ভাবা হচ্ছে না।

এমন স্বপ্ন থেকেই মার্কিন বিমান বাহিনী এক্স-৫১ ওয়েভাররাইডার জেট বিমান তৈরি করে। কিন্তু মঙ্গলবার আকাশে উড়াতে গিয়ে তা নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে আছড়ে পড়ল।

স্ক্র্যামজেট নামে একটি সুপারসনিক দহনএঞ্জিন চালিত ক্ষেপণাস্ত্র আকৃতির আকাশযানটি ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের আকাশে বি-৫২ বোম্বার বিমান থেকে ছেড়ে দেওয়া হয়।

এরপর কঠিন জ্বালানির একটি রকেট তাকে কিছুদূর চালিত করে এবং এর পর এর স্ক্র্যামজেট ইঞ্জিন চালু হওয়ার কথা ছিল যা তাকে শব্দের চেয়ে ছয়গুণ গতি দেবে। কিন্তু দেখা গেল মাত্র ১৬ সেকেন্ডের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রশান্তমহাসাগরের বুকে আছড়ে পড়ল।

এটা ছিল এক্স-৫১ জেটের সর্বশেষ এবং তৃতীয় পরীক্ষা। মূলত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যেই এ জেটের নকশা করা হয়েছিল। কিন্তু তৃতীয়বারের মতো ব্যর্থতা প্রমাণ করল এ ধরনের গতি যাকে বলা হয় মাক-৫ পাওয়ার সম্ভাবব্যতা কতটুকু।


বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান