৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৬:৩৪ এএম BDST banglanew24
17 Jun 2012   12:45:22 PM   Sunday BdST
E-mail this

জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ পুনর্বিবেচনার আদেশ সোমবার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ পুনর্বিবেচনার আদেশ সোমবার

ঢাকা: সাঈদীর বিরুদ্ধে ১৫ সাক্ষীর অনুপস্থিতিতে তাদের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আদেশ পুনর্বিবেচনা  ও গোলাম আজমের মামলা ট্রাইবুন্যাল ১ থেকে ট্রাইব্যুনাল ২এ স্থানান্তরের বিষয়ে আদেশ সোমবার দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ট্র্যাইবুনাল।

বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে তিন সদসস্যের ট্রাইব্যুনাল ১ এ আদেশ দেওয়ার কথা জানান।

এর আগে ১৫ জনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের বিষয়টি (রিভিউ) পুনর্বিবেচনার আবেদনের ভিত্তিতে গত ৩ জুন এ বিষয়ে শুনানি হয়।

উল্লেখ্য, তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে উল্লেখিত ১৫ জন সাক্ষীর জবানবন্দি তাদের অনুপস্থিতিতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন ট্রাইব্যুনাল-১। এ আদেশ বিষয়ে আসামিপক্ষের আইনজীবীর পক্ষ থেকে রিভিউ পিটিশন দায়ের করা হয়। গত ২২ মে এ বিষয়ে আসামিপক্ষ থেকে বক্তব্য পেশ করা হয় ট্রাইব্যুনালে। পরদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী মৌখিক জবাব দেন। কিন্তু এ জবাবে ট্রাইব্যুনাল সন্তুষ্ট না হলে লিখিত জবাব দেওয়ার জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুন ১৭, ২০১২
জেপি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান