ঢাকা: সাঈদীর বিরুদ্ধে ১৫ সাক্ষীর অনুপস্থিতিতে তাদের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আদেশ পুনর্বিবেচনা ও গোলাম আজমের মামলা ট্রাইবুন্যাল ১ থেকে ট্রাইব্যুনাল ২এ স্থানান্তরের বিষয়ে আদেশ সোমবার দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ট্র্যাইবুনাল।
বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে তিন সদসস্যের ট্রাইব্যুনাল ১ এ আদেশ দেওয়ার কথা জানান।
এর আগে ১৫ জনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের বিষয়টি (রিভিউ) পুনর্বিবেচনার আবেদনের ভিত্তিতে গত ৩ জুন এ বিষয়ে শুনানি হয়।
উল্লেখ্য, তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে উল্লেখিত ১৫ জন সাক্ষীর জবানবন্দি তাদের অনুপস্থিতিতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন ট্রাইব্যুনাল-১। এ আদেশ বিষয়ে আসামিপক্ষের আইনজীবীর পক্ষ থেকে রিভিউ পিটিশন দায়ের করা হয়। গত ২২ মে এ বিষয়ে আসামিপক্ষ থেকে বক্তব্য পেশ করা হয় ট্রাইব্যুনালে। পরদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী মৌখিক জবাব দেন। কিন্তু এ জবাবে ট্রাইব্যুনাল সন্তুষ্ট না হলে লিখিত জবাব দেওয়ার জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুন ১৭, ২০১২
জেপি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর