বইমেলা থেকে: বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২ ঘোষণা করেছে। মহাপরিচালক শামসুজ্জামান খান বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে এ ঘোষণা করেন।
পুরস্কারপ্রাপ্ত লেখক-কবি- সাহিত্যিকরা হচ্ছেন : কবিতায়- সানাউল হক খান ও আবিদ আনোয়ার, কথাসাহিত্যে- হরিশংকর জলদাস, প্রবন্ধে- সনৎকুমার সাহা, গবেষণায়- খোন্দকার সিরাজুল হক, অনুবাদে- ফকরুল আলম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে- মাহবুব আলম, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশে-তপন চক্রবর্তী এবং শিশুসাহিত্যে- মাহবুব তালুকদার। আগামী ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে বলে এক বিবৃতিতে জানায় বাংলা একাডেমী।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এডিএ