৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৭:৫০ পিএম BDST banglanew24
13 Sep 2012   04:11:41 PM   Thursday BdST
E-mail this

বাঘাইছড়ির মারিশ্যা-দিঘিনালা সড়কে যান চলাচল শুরু


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাঘাইছড়ির মারিশ্যা-দিঘিনালা সড়কে যান চলাচল শুরু

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলোর সংস্কার কাজ শুরু করায় তিন দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় যানবাহন চলাচল শুরু করছে।

বুধবার রাতে পরিবহন সংগঠনের নেতারা পুনরায় যান চলাচলের ঘোষণা দেন।

বাঘাইছড়ি বাস চালক সমিতি সূত্রে জানা যায়, মারিশ্যা-দিঘিনালা সড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো সংস্কারের কাজ শুরু করায় এবং যাত্রী সাধারণের অসুবিধার কথা চিন্তা করে বৃহস্পতিবার সকাল থেকে যানবাহন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ বুধবার থেকে এই সড়কে সংস্কার কাজ শুরু করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাগড়ছড়ি সড়ক বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা রাঙামাটির সওজ নিবার্হী প্রকৌশলী মোহাম্মদ ইসমাইল বাংলানিউজকে জানান, বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করতে খাগড়াছড়ি থেকে শ্রমিকরা কাজ করছেন। আর কয়েক দিনের মধ্যে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার হয়ে যাবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, দীর্ঘদিনের দাবি পরও এই সড়কের ভাঙা অংশ সংস্কার না হওয়ায় গত ১০ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য যাত্রিবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেয় পরিবহন সংগঠনগুলো।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান