৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৬:২৭ এএম BDST banglanew24
12 Jun 2012   10:42:36 AM   Tuesday BdST
E-mail this

এনভয় টেক্সটাইলের আইপিও আবেদন ২৯ জুলাই শুরু


ডেস্ক রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বস্ত্র খাতের এনভয় টেক্সটাইল কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামী ২৯ জুলাই থেকে গ্রহণ করা হবে। স্থানীয় অধিবাসীরা আগামী ২ আগস্ট পর্যন্ত এবং প্রবাসীরা ১১ আগস্ট পর্যন্ত এ আবেদন জমা দিতে পারবেন।

কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ৯০ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে প্রিমিয়াম নিবে ২০ টাকা। অর্থাৎ শেয়ারপ্রতি মোট সংগ্রহ করবে ৩০ টাকা।
এ শেয়ারের মার্কেট লট ২০০টিতে।

তাই বিনিয়োগকারীদের প্রতিলটের আবেদনের জন্য ৬ হাজার টাকা জমা দিতে হবে।

এনভয় টেক্সটাইলের আইপিও পূর্ববর্তী পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা এবং আইপিও পরবর্তী পরিশোধিত মূলধন দাঁড়াবে ১৩০ কোটি টাকা।

২০১০-১১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ৪.৪২ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৯০ টাকা।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে এনভয় টেক্সটাইলের মেশিনারিজ ক্রয়, চলতি মূলধন এবং প্রাথমিক গণপ্রস্তাবের ব্যয় মেটানো হবে।

উল্লেখ্য, গত ৫ জুন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়। এর ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সহযোগী ইস্যু ব্যবস্থাপক আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিডেট।

বাংলাদেশ সময় : ১০৩৪ ঘণ্টা, জুন ১২,২০১২
সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান