৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৩:০৩ এএম BDST banglanew24
09 Jun 2012   07:37:20 PM   Saturday BdST
E-mail this

ফেভারিট স্পেনের মুখোমুখি ইতালি


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফেভারিট স্পেনের মুখোমুখি ইতালি

গদানস্ক: ইউরো চ্যাম্পিয়নশিপে নিঃসন্দেহে ফেভারিট বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। চোট পাওয়ায় ইউক্রেন ও পোল্যান্ডে আসতে পারেননি ডেভিড ভিয়া ও কার্লেস পুয়োল। তারপরও প্রতিভার অভাব নেই বিশ্বচ্যাম্পিয়নদের দলে। প্রস্তুতি ম্যাচে সে বার্তাও দিয়েছে দেল বস্কের স্পেন। রোববার তারা মুখোমুখি হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির।

‘সি’ গ্রুপে পড়েছে স্পেন, ইতালি, আয়ারল্যান্ড ও ক্রোয়েশিয়া। গ্রুপ পর্ব ও সাম্প্রতিক পারফরমেন্সের জন্য ফেভারিটের তালিকায় স্পেন। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় ও একটিতে ড্র করেছে তারা। ছন্দে থাকলেও স্পেন কোচ দেল বস্কের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। চোট আক্রান্ত হওয়ায় প্রতিযোগিতায় খেলতে পারছেন না ডেভিড ভিয়া। একই কারণে নেই বার্সেলোনার অধিনায়ক পুয়োল।

তাদের ঘাটতি পুষিয়ে নিতে সমস্যা হবে না দেল বস্কের। চেলসির হয়ে দারুণ মৌসুম পার করেছেন ফার্নান্দো তোরেস। ২০০৮ সালে ইউরোতে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিলো এই ফরোয়ার্ডের। ভিয়ার বদলে চূড়ান্ত একাদশে কোচের নজর থাকবে তার ওপর। এজন্য তোরেসকে লড়াই করতে হবে রবার্তো সোলদাদো ও ফার্নান্দো লোরেন্তের বিপক্ষে।

ডিফেন্ডার ও মিডফিল্ডারে কাকে রাখবেন আর কাকে ছেঁটে ফেলবেন তা নিয়ে রীতিমতো পরীক্ষা-নিরীক্ষা করতে হবে বস্ককে। ফর্মে আছেন গেরার্ড পিকে, হোর্দি আলবা, জাভি, সার্জিও বুসকেটস, জাবি আলোনসো, ডেভিড সিলভা ও আন্দ্রেস ইনিয়েস্তা। তবে স্পেনের গোলমুখের পাহারায় থাকবেন পরীক্ষিত  সৈনিক ইকার ক্যাসিয়াস।

তারকাসমৃদ্ধ স্পেনের একাদশ সাজাতে হিমশিম খাবেন বস্ক। সেখানে চোটের জন্য একাদশ গড়তে দিশেহারা ইতালির কোচ সিজার প্রাণদেল্লি। প্রতিযোগিতার আগে ঘরোয়া লিগে ম্যাচে গড়াপেটার সঙ্গে জড়িত থাকার জন্য স্কোয়াড থেকে বাদ গেছেন দোমেনিকো ক্রিসচিতো। চোটের জন্য খেলতে পারবেন না ফরোয়ার্ড গুইসেপ্পে রসি ও আন্দ্রে বার্জাগালি।

অভিজ্ঞ স্টাইকার না থাকলেও ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড মারিও বালোতেল্লি নেতৃত্ব দেবেন আক্রমণভাগের। সর্বশেষ গত আগস্টে স্পেনের বিপক্ষে ২-১ গোলে জেতায় মানসিক দিক দিয়ে এগিয়ে থাকবে ইতালি। তাই গুরুত্বপূর্ণ বেশকয়েক খেলোয়াড় খেলতে না পারলেও বুফনের নেতৃত্বে প্রতিশোধ নেবে তার দল। চার বছর আগে কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরেই প্রতিযোগিতা থেকে বিদায় নেয় ইতালি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ০৯, ২০১২

সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান