১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:২০ পিএম BDST banglanew24
17 Aug 2012   08:22:06 PM   Friday BdST
E-mail this

টানা দ্বিতীয় জয় তামিমের ওয়াম্বার


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টানা দ্বিতীয় জয় তামিমের ওয়াম্বার

কলম্বো: শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এসএলপিএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে তামিম ইকবালের দল ওয়াম্বা ইউনাইটেড। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ২০ রানে হারিয়েছে উভা নেক্সটকে।

ওয়াম্বা: ১৪৭/৯ (ওভার ২০)
উভা: ১২৭ (ওভার ১৮.১)
ফল: ওয়াম্বা ২০ রানে জয়ী

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ওয়াম্বাকে ব্যাটিংয়ে পাঠায় উভা। ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় ওয়াম্বা। ইনিংসের প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবাল। জ্যাকব ওরামের বলে উইকেটের পেছনে ক্যাচ বাঁহাতি ক্রিকেটার।

তামিম বিদায় নিলেও বড় স্কোর গড়তে সমস্যা হয়নি ওয়াম্বার। কামরান আকমলের ৩৬, মালিন্দা সিরিবর্ধনার ২৮ ও কৌশল্য বীরারতেœর ২৪ রানের কল্যাণে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৭ রান করতে সমর্থ্য হয় ওয়াম্বা। ৬ রান দিয়ে তিনটি উইকেট নেন ওরাম। এছাড়া দুটি করে উইকেট নেন উমর গুল ও দিলহারা ফার্নান্দো।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও ওয়াম্বার বোলিং তোপে শেষপর্যন্ত পেরে উঠেনি উভা। দলের ৩০ রানের মধ্যে প্রথম উইকেট হারায় তারা। ব্যক্তিগত ১১ রানে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ক্রিকেটার শিবনরানায়ন চন্দরপলকে প্যাভিলিয়নের পথ দেখান উদানা।

শুরুর ধাক্কা সামলে পরে ম্যাচে ফিরতে পারেনি তারা। মূলত ইসুরু কুমারা তিনটি এবং চতুরঙ্গ উদানা ও আকিলা ধঞ্জয়া দুটি করে উইকেট নিয়ে ধ্বস নামান উভার ইনিংসে। শেষপর্যন্ত গুটিয়ে যাওয়ার আগে ওরামের ২৬ ও এস প্রসন্নার ১৯ রানের সুবাদে ১২৭ রান করে পারে তারা।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান