৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৯:৫২ পিএম BDST banglanew24
31 May 2012   06:01:49 PM   Thursday BdST
E-mail this

গুপ্তহত্যা ও অপহরণ নিয়ে এমপির প্রশ্ন এড়িয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী


পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গুপ্তহত্যা ও অপহরণ নিয়ে এমপির প্রশ্ন এড়িয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবন থেকে: গুপ্তহত্যা ও অপহরণ নিয়ে সংসদ সদস্যের প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গত এক বছরে কতটি গুপ্তহত্যা ও অপহরণের ঘটনা ঘটেছে, জানতে চাওয়া হলে তিনি শুধু অপহরণের মামলার সংখ্যা জানিয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, গত এক বছরে (এপ্রিল/২০১২ পর্যন্ত) দেশে কতটি গুপ্তহত্যা ও অপহরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে তিনি এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সফলতা-ব্যর্থতার বিবরণ জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ``গত এক বছরে (এপ্রিল/২০১২) দেশে অপহরণের ঘটনায় ৬৩৩টি মামলা রুজু হয়েছে। কোনো ব্যক্তি অপহৃত বা নিখোঁজ হলে, খুন কিংবা অজ্ঞাত কোনো লাশ উদ্ধার হওয়ার সংবাদ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক অবহতি হওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি জিডিভূক্ত করা হয়। বর্তমানে প্রচলিত আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু হয়ে থাকে।``

মন্ত্রী আরো বলেন, ``রুজুকৃত মামলা ও জিডিগুলো যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ২০১১ সালে ৪৯৬ জনকে আইন-শৃঙ্খলা বাহিনী দক্ষতা ও সফলতার সঙ্গেত উদ্ধার করতে সক্ষম হয়েছে।``

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, দেশে গুম বলে কিছু নেই। তবে এর এক সপ্তাহ পরেই আরেক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন গুম ও গুপ্তহত্যা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, ``ফায়ার স্টেশনে আধুনিক সরঞ্জাম কেনার লক্ষ্যে ১৬২ কোটি ৬০ লাখ টাকার একটি নতুন প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে।``

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনারোধে সরকারের বিদ্যমান আইন সংস্কারের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ‘রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাফিক অ্যাক্ট-২০১১’ এর চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হয়েছে।

সানজিদা খানমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে পুলিশ ফাঁড়ির সংখ্যা ৪৫২টি।

বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জনবল এক হাজার ২৮৩ থেকে এক হাজার ৭২২ জনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর বিকেল সোয়া পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে চলতি ১৩তম অধিবেশনের পঞ্চম কার্যদিবসের কার্যক্রম শুরু হয়।

বাংলদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ৩১, ২০১২
এসএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 

Jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান