৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:২৬ এএম BDST banglanew24
29 Sep 2012   08:36:32 PM   Saturday BdST
E-mail this

ছোটদের জন্য ‘সকালবেলার পাখি’ ও ‘আজ আমাদের ছুটি’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ছোটদের জন্য দুটি বই প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি। ‘সকালবেলার পাখি’ এবং ‘আজ আমাদের ছুটি’ শীর্ষক বই দু’টিতে বাংলাদেশ ও ভারতের প্রতিষ্ঠিত ও প্রতিশ্রুতিশীল লেখকদের লেখা স্থান পেয়েছে।

শনিবার বিকেলে শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে বই দু’টির মোড়ক উন্মোচন করা হয়।

এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক হায়াৎ মামুদ এবং এবি ব্যংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান।

শিশু সাহিত্যিক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল।

বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তি নির্ভর সময়ে শিশুরা সিলেবাসের বাইরের বই পড়ার সুযোগ কম পায়। শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে তাদের পাঠযোগ্য ও মননশীল ধারার বই সংকলন করতে হবে। এতে শিশুরা উত্তম চরিত্রের অধিকারী হবে এবং নৈতিক স্খলন থেকেও রক্ষা পাওয়া যাবে।

‘সকালবেলার পাখি’ এবং ‘আজ আমাদের ছুটি’ সংকলন দু’টি শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের মননশীলতার চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন বক্তারা।

অনুষ্ঠানে লেখক, কবি, সাহিত্যিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এবি ব্যাংক ও ডেলটা ফার্মার পৃষ্ঠপোষকতায় শিশু সাহিত্যিক রহীম শাহ সম্পাদিত সংকলন দুটিতে বাংলাদেশ ও ভারতের শিশুসাহিত্য অঙ্গনে বিচরণকারী ২৪৯ জন লেখকের গল্প, ছড়া, কবিতা, প্রবন্ধ ইত্যাদি স্থান পেয়েছে।

আকর্ষণীয় মোড়কে সংকলন দু’টির দাম ধরা হয়েছে ১২শ’ টাকা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২
এমআইএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান