৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৮:৪৬ পিএম BDST banglanew24
20 Jun 2012   04:13:37 PM   Wednesday BdST
E-mail this

পশ্চিমবঙ্গে মাওবাদীদের হাতে জিম্মি স্টেশনমাস্টার


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গের বর্ধমানের আসানসোলের জেসিডি-ঝাঁঝা স্টেশনের মাঝে ঘোড়পাড়নের স্টেশনমাস্টার ও এক রেলকর্মীকে বুধবার সকালে অপহরণ করে নিয়ে যায় মাওবাদীরা।

সকালে সাড়ে ১০টা নাগাদ এ ঘটনা ঘটে। ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে। তারা সবুজ সঙ্কেত দিলে এলাকা দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। অপহৃত দুই রেলকর্মীর খোঁজ চলছে।

বিহার ও ঝাড়খণ্ডের সীমান্তে এ এলাকা অবস্থিত। প্রকাশ্য দিবালোকে ১৫-২০ জন মাওবাদী হামলা চালায় ঘোড়পাড়ন স্টেশনে। তারা স্টেশনমাস্টার বিজয়কুমার ও দুখন মাহাতোকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়।

এর ফলে দিল্লি-হাওড়া মেইন লাইনে ট্রেন চলাচল  ব্যহত হচ্ছে। আসানসোলে স্টেশনে দাঁড়িয়ে আছে অকাল তখত এক্সপ্রেস।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ২০, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান