‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র অতিথি বিচারক হলেন ফরিদা পারভীন ও সুমনা হক। ‘আদিবাসী’ পর্বে অতিথি বিচারক সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষা’ পর্বের অতিথি বিচারক হিসেবে থাকছেন সুমনা হক।
আদিবাসী পর্বটি সাজানো হয়েছে আদিবাসী গান দিয়ে। লাকি সেভেন-এর সাত প্রতিযোগী তাদের পরিবেশনা সাজাবে আদিবাসীর রঙে। অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে মঙ্গলবার রাত ৯টা ৫মিনিটে।
বুধবারের পর্বে থাকছে ভাষার গান। সাত প্রতিযোগী তাদের পরিবেশনা সাজাবে ভাষার রঙে। এ পর্বটি বাংলাভিশনে প্রচার হবে বুধবার রাত ৯টা ৫মিনিটে।
অনুষ্ঠানের মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রেজা ইসলাম এবং নির্বাহী প্রযোজনার দ্বায়িত্বে আছেন নাহিদ আহমেদ বিপ্লব।
প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি।
বাংলাদেশ সময় : ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
জিআর