১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৬:০২ এএম BDST banglanew24
15 Oct 2012   06:14:07 PM   Monday BdST
E-mail this

সরকার আমিন-এর কবিতা

যেকোনও স্মৃতি থেকে চীনের দূরত্ব বেশি হতে পারে...


সরকার আমিন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যেকোনও স্মৃতি থেকে চীনের দূরত্ব বেশি হতে পারে... সরকার আমিন-এর কবিতা

ঢাকায় ভালোমতো পাপও করা যায় না

ঘাস নেই, গরু নেই, জুৎমতো মানুষ নেই
ঢাকাকে কখনো আমার মনে হয় নির্জনতম এক শহর।

এ শহরে পবিত্র কোন মদ্যশালা নেই, সন্তনারী সমৃদ্ধ নাইটক্লাব নেই
দুঃসাহসী ধরনের খুনখারাপি নেই,
ঢাকা এক ভেজিটেবল নগরী,
এখানে ভালোমতো পাপ-টাপ করারও সুযোগ নেই।

এই শহরে কাপুরুষতা করতে পারলে আপনি মন্ত্রী হয়ে যেতে পারেন
আপনি নপুংসক জানতে পারলে দামী নারীরা আপনাকে স্বাগত জানাবে
আপনি ডোনেশন দিন মসজিদে সামনের কাতারে আসন পেয়ে যাবেন

হে মধ্যরাতের কুকুর তুমি কেনে এতো ডাকাডাকি করো?
আমার সঙ্গে যোগ দিয়ে কেন এতো শোকসঙ্গীত করো?

কোলাহলও একপ্রকারের দস্যুতা

যে চলে যায় সিধেল চোরের মতো নিঃশব্দে
সেকি জানে কোলাহলও একপ্রকারের দস্যুতা
যে ফিরে আসে ঘোড়ার ক্ষুরের সাথে প্রতিযোগিতা করে
সে হয়তো জানে ফিরে আসার নাম সব সময় ফেরা নয়

আমি চলে যাই কিংবা ফিরে আসি সবই তোমার জানা
তুমি জলেশ্বরী আমি যেন এক কচুরিপানা

এটাস্ট দীর্ঘশ্বাস!

ঘুম থেকে উঠেই আবার ঘুমিয়ে যাবার কোন
মানে হয় না।
হাত মুখ ধুতে যাও, চোখের কোণে লেগে থাকা
গতরাতের কঠিন গদ্যগুলো ইরেজার দিয়ে ঘষে ঘষে মুছে ফেল।
পৃথিবী তোমারে সম্ভবত ডাকিতেছে খোকা

যে কোনও স্মৃতি থেকে উত্তর আমেরিকা
জাপান বা চীনের দূরত্ব বেশি হতে পারে,
কিন্তু স্মৃতি থেকে তোমার মনের রান্নাঘরটা
বড় সংলগ্ন, এটাস্ট দীর্ঘশ্বাস!
অতএব ইচ্ছা থাকিলেও তুমি তোমাকে
একলা ফেলে রেখে কোথাও যেতে পার না খুকি
এ কারণেই গুরু বলেন—
ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে যাবার কোন মানে হয় না!

বাংলাদেশ সময় : ১৮০০ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান