৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৬:১৭ পিএম BDST banglanew24
26 May 2012   02:27:23 AM   Saturday BdST
E-mail this

পশ্চিমবঙ্গ সরকারের নজরুল সম্মাননা পেলেন ফিরোজা বেগম


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পশ্চিমবঙ্গ সরকারের নজরুল সম্মাননা পেলেন ফিরোজা বেগম

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের ২০১২-এর বিশেষ নজরুল সম্মাননা পেলেন কিংবদন্তী সংগীত শিল্পী ফিরোজা বেগম।

শুক্রবার সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে রাজ্যসরকারে আয়োজিত নজরুল দিবস অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন সাহিত্য-শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে বাংলার বিভিন্ন মনীষির নামে ২৫ জন কৃতীর হাতে সম্মাননা তুলে দেন মুখ্যমন্ত্রী ৷

অনুষ্ঠানে এই সম্মাননা বাবদ একটি ক্রেস্ট, উত্তরীয় ও মিষ্টিসহ আর্থিক মূল্য প্রদান করা হয় ফিরোজা বেগমের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মার্কেণ্ডে কাটজু, কবি জয় গোস্বামী, নগররোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম প্রমুখ।

অনুষ্ঠানে কলকাতার রাজারহাটে নজরুল তীর্থ তৈরির কথা ঘোষণা করার পাশাপাশি নজরুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷

মুখ্যমন্ত্রী বলেন, কোনও আপত্তি, কলঙ্কের মধ্যে দিয়ে কবিকে সম্মান জানাতে চাই না ৷

নজরুল ইসলাম জাতির সম্পদ ৷ কিন্তু এতদিন তার জন্য কিছুই করা হয়নি৷ এটা লজ্জার৷

কবির নামে বর্ধমানের শিল্পাঞ্চল আসানসোলে বিশ্ববিদ্যালয় গড়ার কথাও ঘোষণা দেন মুখ্যমন্ত্রী ৷

প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মার্কেণ্ডে কাটজু এদিন দাবি করেন, নজরুল ইসলামকে ভারতরত্ন দেওয়া হোক ৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেন তিনি ৷

দীর্ঘদিন পর নজরুলের জন্মজয়ন্তী ঘিরে এরকম উৎসবের আবহ তৈরি করায় সরকারে প্রশংশা করেন উপস্থিত বিদ্বজ্জনেরা ৷

বাংলাদেশ সময় : ০২২০ ঘণ্টা, মে ২৬, ২০১২
আরডি/সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান