৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৫:৩০ পিএম BDST banglanew24
17 Sep 2012   10:02:32 PM   Monday BdST
E-mail this

মেডিকেল ভর্তি ফরম পূরণ রাত ১২টা ১ মিনিট থেকে


মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মেডিকেল ভর্তি ফরম পূরণ রাত ১২টা ১ মিনিট থেকে

ঢাকা:মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০১২-২০১৩ সেশনের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফরম অনলাইনে পূরণ করা যাবে ১৭ সেপ্টেম্বর সোমবার দিবাগত ১২টা ১ মিনিট থেকে।

আবেদনের শেষ সময় ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট।

এ ব্যাপারে সোমাবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. শিফায়েতউল্লা বাংলানিউজকে বলেন, “ সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে। অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করে টেলিটক মোবাইলের মাধ্যমে ৬০০ টাকা নির্দিষ্ট নম্বরে পাঠাতে হবে।”

ভর্তি আবেদনপত্র পূরণসহ অন্য সব বিষয় গতবারের মতোই রয়েছে বলে জানান তিনি।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টা নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ১১ সেপ্টেম্বর এ ব্যপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে ১০ সেপ্টেম্বর দুপুরে অবিলম্বে আগের নিয়মে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০১২-২০১৩ সেশনের প্রথম বর্ষে পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন হাইকোর্ট।

বিচারপতি শেখ হাসান আরিফের একক বেঞ্চ (তৃতীয় বেঞ্চ) এ নির্দেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আবেদনের পক্ষে ছিলেন ড. মো. ইউনুস আলী আকন্দ।

এর আগে ৯ সেপ্টেম্বর ভর্তি পদ্ধতি পরিবর্তনের (জিপিএ’র ভিত্তিতে) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এক আইনজীবীর করা রিট আবেদনের শুনানিতে গত রোববার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন হাই কোর্টকে জানান, সরকার এ বছর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামী বছর থেকে জিপিএ এর ভিত্তিতে ভর্তি করা হবে।

এক্ষেত্রে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি এই দুই পরীক্ষা মিলিয়ে কমপক্ষে জিপিএ-৮ থাকতে হবে। জিপিএ-৭ পাওয়া বিদেশি শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত ১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ভর্তি-প্রক্রিয়া নীতিমালা প্রণয়ন-সম্পর্কিত সভায় সরকার মেডিকেল ও ডেন্টাল কলেজে জিপিএর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত নেয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে ও আগের ভর্তি পরীক্ষা পদ্ধতি বহাল রাখার দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে আন্দোলনে নামেন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে।

এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।

এছাড়া, ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১২
এমএন/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান