 |
অভিনেত্রী দিতি এবং বিদ্যা সিনহা মীমের মধ্যে দ্বন্দ্ব এখন চরমে। কেউই কাউকে সহ্য করতে পারছেন না। যতক্ষণ কাজ করেন, সারাক্ষণ একজন অন্যের পেছনে লেগে থাকেন। কথার মারপ্যাঁচে কেউই কাউকে ছাড় দেন না। দুজনের বাগবিতন্ডা সামলাতে তট¯’ সবাই।
এ প্রসঙ্গে অভিনেতা সজল বলেন, এই দুই অভিনেত্রীর কথার যুদ্ধে বারবারই ক্রসফায়ারে পড়ে যাই আমি। সজল অনেক চেষ্টা করেন এই দুই অভিনেত্রীর ঝগড়া বন্ধ করতে। কিন্ত বারবারই নিরূপায় হয়ে ফিরে আসেন। সম্প্রতি ঝগড়ার মাত্রা এতটাই চরমে পৌছেছে, সজল এক মহা পরিকল্পনা করেছেন। তার মতে-এবারের পরিকল্পনা বিফলে যাবে না। পরিকল্পনা মাফিক কাজ হলে দুই অভিনেত্রীর ঝগড়া শুধু বন্ধই নয়, দিতি-মীম একে অপরের বন্ধু হয়ে যাবেন। কিš‘ কিভাবে? জানা যাবে ‘বউ-শাশুড়ি নট আউট’ নাটকে।
রুম্মান রশীদ খান-এর রচনা, নুজহাত আলভী আহমেদ-এর পরিচালনায় এ নাটকে শাশুড়ির চরিত্রে দিতি এবং বউয়ের চরিত্রে অভিনয় করছেন মীম। সজল অভিনয় করছেন দিতির ছেলে এবং মীমের স্বামীর চরিত্রে।
এ নাটক প্রসঙ্গে দিতি বলেন, ‘অনেকদিন পর মজার একটি নাটকে কাজ করছি। নাটকে আমার চরিত্র হাওয়া বেগম। সারাক্ষণ হাওয়া খেয়ে বেড়াই আর ছেলের বউয়ের পেছনে লেগে থাকি’। মীম বলেন, ‘নাটকের প্রতিটি সংলাপ শুনে দর্শক হাসবে, আমি নিশ্চিত। আমরা খুব মজা করে কাজটি করছি। নাটকে আমার চরিত্রের নাম চুমকি। আমি সংসারে আমার কর্তৃত্ব কায়েম করার চেষ্টা করে যাচ্ছি’।
সজল এর আগেও দিতির ছেলের চরিত্রে অভিনয় করেছেন একাধিক নাটকে। তবে এ নাটকে তার চরিত্রটি সম্পূর্ণ ব্যতিক্রম। সজল বলেন, নাটকের গল্পে সুন্দর একটি বার্তা আছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে। আসছে ঈদের জন্য নির্মিত হচ্ছে ‘বউ-শাশুড়ি নট আউট’।
বাংলাদেশ সময় ১৯৪০, জুন ১৩, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক