১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৮:৪৬ এএম BDST banglanew24
29 May 2012   07:39:56 AM   Tuesday BdST
E-mail this

পাঁচ কার্যদিবসে সূচক কমেছে ৩৭৭ পয়েন্ট


এসএমএ কালাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাঁচ কার্যদিবসে সূচক কমেছে ৩৭৭ পয়েন্ট

ঢাকা: সূচকের নিম্নমুখী প্রবণতা থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। গতকাল সোমবার পর্যন্ত টানা পঞ্চম দিনের মতো পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। সূচকের অব্যাহত দরপতনে সোমবারও মতিঝিল পাড়ায় বিক্ষোভ করেছে সাধারণ বিনিয়োগকারী।

টানা পাঁচ দিন শেয়ারের দাম কমায় বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়েছেন। সর্বশেষ পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্য সূচক কমেছে ৩৭৭ পয়েন্ট।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ৭০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৪৫ পয়েন্টে দাড়িয়েছে। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

গত ২১ মে উচ্চ আদালতের রায়ে ন্যূনতম শেয়ার ধারণ সংক্রান্ত এসইসির প্রজ্ঞাপন বহাল থাকার পরও থেমে নেই দরপতন। প্রতিদিনই পুঁজিবাজারে দরপতনের পাশপাশি কমছে আর্থিক ও শেয়ার লেনদেন।

সোমবারও ডিএসইতে টানা তৃতীয় দিনের মতো আর্থিক লেনদেন ২০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৩ কোটি টাকা।

এদিকে বাজার সংশ্লিষ্টদের মতে, পুঁজিবাজারে দরপতন অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের মধ্যে আবারো আস্থার সঙ্কট দেখা দিবে। ধারাবাহিকভাবে দরপতন ঠেকাতে এসইসি’র পদক্ষেপ নেওয়া জরুরী বলে তারা মনে করেন। বিশেষ করে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে বাজারে ফিরিয়ে আনতে হবে। তা না হলে বাজার আবার অস্থিতিশীল হয়ে উঠবে বলে তারা মনে করেন।

বাংলাদেশ সময়:২৩১৫ ঘন্টা, মে ২৮, ২০১২
এসএমএকে/সম্পাদনা: মহিউদ্দিন মাহমুদ, স্টাফ করেসপন্ডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান