৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৯:০৩ পিএম BDST banglanew24
30 May 2012   06:18:45 PM   Wednesday BdST
E-mail this

৪ পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানির ৪ জন উদ্যোক্তা পরিচালক তাদের কাছে থাকা শেয়ারের একটি অংশ বিক্রির ঘোষণা দিয়েছেন।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
 
প্রিমিয়ার লিজিং: প্রিমিয়ার লিজিং কোম্পানির উদ্যোক্তা পরিচালক জরিনা বেগম তার কাছে থাকা শেয়ার থেকে ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন। বর্তমানে তার কাছে ৫ লাখ ৫৫ হাজার ৬৮০টি শেয়ার রয়েছে।
 
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স: এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ হাবীব উল্লাহ তার কাছে থাকা ১ লাখ ৫৩ হাজার শেয়ার বিক্রি করবেন। বর্তমানে তার কাছে ১০ লাখ শেয়ার রয়েছে।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক: মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মাহীন রউফ এবং মিশেল রউফ একত্রে তাদের কাছে থাকা শেয়ার থেকে ২ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন। বর্তমানে মাহীন রউফের কাছে ৩ লাখ ৪ হাজার ৯০০টি এবং মিশেল রউফের কাছে ৩ লাখ ৬৪ হাজার ৯০০টি শেয়ার রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ৩০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান