ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপিসহ ১৮ দলীয় জোট নেতারা বুধবার মহানগর হাকিমের এক আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন জানানোর পর থেকেই মূলত নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়। বিএনপি কার্যালয়ের উল্টোদিকে শেলটেক ভবনের গলিতে র্যাবের গাড়িও মোতায়েন দেখা গেছে।
কার্যালয়ের গেটেও অবস্থান নিয়েছে পুলিশ। এক সঙ্গে এক দু’জনের বেশি কর্মীকে কার্যালয়ের ভেতরে ঢুকতে দিচ্ছে না তারা।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর