৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:৪৫ পিএম BDST banglanew24
26 May 2012   09:28:08 PM   Saturday BdST
E-mail this

দশজনের দল নিয়েও আবাহনীর জয়


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দশজনের দল নিয়েও আবাহনীর জয়
ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩০ মিনিটেই দশজনের দলে পরিণত হয় আবাহনী। এরপরও জয় পেতে অসুবিধা হয়নি আকাশি-নীলদের। ব্রাদার্সকে ৪-২ গোলে হারিয়ে ফের এককভাবে শীর্ষে ফিরেছে পেশাদার লিগের হ্যাট্রিক চ্যাম্পিয়নরা।

লিগে হঠাৎ করেই যেন খেই হারিয়েছে ব্রাদার্স। প্রথম লেগে শক্তিশালী চার প্রতিপক্ষ বিজেএমসি ও আবাহনীকে রুখে দেওয়ার পর টানা দুই ম্যাচে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধাকে হারিয়ে জ্বলে উঠেছিলো তারা। এরপর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না কোচ সৈয়দ নাঈমুদ্দিনের দলকে।

পরবর্তী আট ম্যাচে গোপীবাগের দলটি তিন হারের বিপরীতে জয় পেয়েছে একটিতে! এরমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের আগে পয়েন্ট তালিকায় তলানীতে থাকা রহমতগঞ্জের বিপক্ষে ৪-০ গোলের হারটি ছিলো বিস্ময়কর। ম্যাচটি রয়েছে বাফুফের পাতানো ম্যাচ সনাক্তকরণ কমিটির আতশী কাচের নিচে।

আগের ম্যাচে বিজেএমসির বিপক্ষে হারের পর আকাশি-নীলদের বিপক্ষে শুরুতে সমান তালেই লড়ে যাচ্ছিলো কোচ নাঈমুদ্দিনের দল। ছন্দ-পতন ঘটে ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল খেয়ে। বক্সে জাহিদকে সাইড ট্যাকল করে ফেলে দেন ডিফেন্ডার জাভেদ। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সুযোগ কাজে লাগান নাইজেরিয়ান স্ট্রাইকার তুয়াম ফ্রাঙ্ক। ৩০ মিনিটে মিডফিল্ডার জাহিদ নিজেদের বিপদসীমায় প্রতিপক্ষের দিদারুল আলমকে অবৈধ বাধা দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কার হন। তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কমলা রংয়ের জার্সিধারীরা। বরং বিরতির আগেই ব্যবধান বাড়ায় ধানমন্ডির ক্লাবটি। ৪৫ মিনিটে ফ্রাঙ্কের লিগের অষ্টম গোলে ২-০ তে এগিয়ে যায় আকাশি-নীলরা।

৪৮ মিনিটে বক্সে ব্রাদার্সের সাত ডিফেন্ডারের প্রতিরক্ষাব্যুহ থেকেই গোল আদায় করেন ঘানাইয়ান স্ট্রাইকার আউদু ইব্রাহিম। আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কার্লো দা সিলভার পাস থেকে বল পেয়েই শটে বল জালে জড়ান ইব্রাহিম।  ৬০ মিনিটে ব্রাদার্সের পক্ষে এক গোল পরিশোধ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড জোসুয়া (৩-১)।

৬৫ মিনিটে আউদু ইব্রাহিমের বাড়ানো পাসে ব্রাদার্সের আগুয়ান গোলরক্ষক উত্তম বড়–য়াকে পরাস্ত করেন মিডফিল্ডার আরমান আজিজ (৪-১)। ৭৬ মিনিটে তরুর ক্রস থেকে বল পেয়ে শটে নিশানাভেদ করেন ব্রাদার্সের নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে (৪-২)। বাকি সময় সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়াতে পারেনি কোচ আলী আকবরের শিষ্যরা।

এ জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আবাহনী। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় ব্রাদার্সের অবস্থান সপ্তম।

সহজ জয় পেলেও খেলোয়াড়দের পারফরমেন্সে অসন্তোষ প্রকাশ করেন আবাহনী কোচ আলী আকবর পোরমুসলিমি, ‘আমাদের গোল খাওয়া উচিত হয়নি। রক্ষণভাগ মোটেও ভালো না। খেলোয়াড়রাও মোটিভেটেড ছিলো না। আরও গোল পেতে পারতাম। অন্তত দুটি সহজ সুযোগ নষ্ট করেছে স্ট্রাইকাররা। তবে দল তিন পয়েন্ট পাওয়ায় খুশি।’

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মে ২৬, ২০১২

এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান