ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১২ সালে শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে যে বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা করেছেন তা তাদের বিও একাউন্টে জমা হয়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ইস্টার্ন হাউজিং কোম্পানির পরিচালানা পর্ষদ ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ।
কোম্পানিটি আরও জানিয়েছে, ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরে বিডি অটোকার কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ১৬ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ২০ দশমিক ৩৩ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং কেশফ্লো নেগেটিভ (এনওসিএফপিএস) ১৩ দশমিক ০৬ ।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর