ঢাকা: ১৮ দলীয় জোটের ডাকা মঙ্গলবার হরতালের কোন প্রভাব পড়েনি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। সকাল সাড়ে ১০টায় ২১৩টি ব্রোকার হাউজ লগ ইন করলে নির্ধারিত সময়েই লেনদেন শুরু হয়।
মঙ্গলবার ডিএসই’র প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এ তথ্য জানান।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোরাম পূর্ণ হয়ে সঠিক সময়ে লেনদেন শুরু হয়েছে বলে জানিয়েছেন সিএসই’র জনসংযোগ কর্মকর্তা সানজিদা পারভীন।
হরতালে মতিঝিল একেবারেই। সকাল সাড়ে ১০ পর্যন্ত মতিঝিল এলাকায় কোনও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি। রাস্তায় যানবাহন একেবারেই কম, তবে রয়েছে রিকশার বিপুল উপিস্থিতি।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
এসএনএইচ, সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর