চট্টগ্রাম: মাদক বিক্রেতা আলমগীর হোসেনকে (৩০) হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। তিনি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের আবুল হাশেমের ছেলে।
শনিবার দিবাগত গভীর রাতে হাটহাজারী থানা পুলিশ আলমগীরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
হাটহাজারী থানার এএসআই স্বপন কুমার সরকার বাংলানিউজকে বলেন, বাড়ির পাশেই মাদকদ্রব্য বিক্রির সময় আলমগীরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ বোতল ফেনসিডিল ও ২৪ পিস ইয়াবা পাওয়া যায়।
স্থানীয় মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এএসআই স্বপন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১২
এআরএম/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর