৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১১:৫৭ এএম BDST banglanew24
09 Dec 2012   04:16:22 PM   Sunday BdST
E-mail this

প্রথম কার্যদিবস

দরপতন অব্যাহত, কমেছে লেনদেনও


স্টাফ করেপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দরপতন অব্যাহত, কমেছে লেনদেনও প্রথম কার্যদিবস

ঢাকা: সপ্তাহের প্রথম দিনে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সাধারণ মূল্য সূচক ৪৫ পয়েন্ট কমার পাশাপাশি লেনদেনও কমে ২১৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

এদিকে মঙ্গলবার ডিএসইতে ১ ঘণ্টা বিলম্বে লেনদেন শুরু হয়। এ ব্যাপারে ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের মহব্যবস্থাপক শফিকুর রহমান জানান, এমএসএ প্লাস সফটওয়্যারে নতুন কোম্পানির তথ্য সমূহ সংযোগ করা যাচ্ছে না। ফলে মঙ্গলবার লেনদেনের শুরুতে ৫০-৬০টি ব্রোকারেজ হাউজে এসব তথ্য পৌঁছায়নি। এজন্য লেনদেন শুরু হতে ১ ঘণ্টা বিলম্ব হয়।

এদিন নতুন কোম্পানি এনভয় টেক্সটাইলের লেনদেন শুরু হয়। তবে এরই মধ্যে ডিএসই এ সমস্যাটি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে।
 
এদিকে প্রধান বিরোধীদলসহ ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের কারণে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় অধিকাংশ বিনিয়োগকারী হাউজে উপস্থিত হতে পারেননি। ফলে হাউজগুলোতে স্বাভাবিক লেনদেনে ব্যাঘাত ঘটেছে।

বিভিন্ন হাউজ ঘুরে দেখা যায়, হাউজগুলোতে প্রায় এক তৃতীয়াংশ বিনিয়োগকারী উপস্থিত হতে পারেননি। যান চলাচল স্বাভাবিক না থাকায় বিনিয়োগকারীরা দূর দুরান্ত থেকে আসতে পারেননি। ঢাকায় অবস্থানরত বিনিয়োগকারীরা নিরাপত্তা জনিত কারণে রাস্তায় বের হয়নি। এতে করে হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকেই সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। দুপুর দেড়টায় সূচক দিনের সর্বনিম্ন অবস্থান ৪ হাজার ১৬ পয়েন্টে নেমে আসে। দিনশেষে ৪৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ২০ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৩৭টির কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর। মোট আর্থিক লেনদেন হয়েছে ২১৩ কোটি ৬২ লাখ ৪২ হাজার টাকা।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- এনভয় টেক্সটাইল, লিবরা ইনফিউশন, রেকিট বেঙ্কিজার, স্ট্যান্ডার্ড সিরামিক, বিএটিবিসি, মডার্ন ডাইং, ব্র্যাক ব্যাংক বন্ড, এনটিসি, বাটা সু, পাইওনিয়ার ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- যমুনা অয়েল, রিলায়েন্স ফার্স্ট, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বিএসআরএস, গ্রামীণ ওয়ান:স্কীম টু, ইউনাইটেড এয়ার, ফার্স্ট লিজ ফাইন্যান্স, আমরা টেকনোলজি, কহিনূর কেমিক্যালস, মালেক স্পিনিং।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৮২৯ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া ১৬৫ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭টির কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ কোম্পানির শেয়ার দর। মোট আর্থিক লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮৯ লাখ ৯২ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ০৯ ডিসেম্বর ২০১২
জেএনএ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান