১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:২৫ পিএম BDST banglanew24
31 May 2012   06:13:36 PM   Thursday BdST
E-mail this

মিসরের সিনাইয়ে দুই মার্কিন পর্যটক অপহৃত


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিসরের সিনাইয়ে দুই মার্কিন পর্যটক অপহৃত

ঢাকা: মিসরের উত্তর পূর্বাঞ্চলীয় ইসরায়েল সীমান্ত সংলগ্ন সিনাই উপদ্বীপ থেকে দুই মার্কিন পর্যটককে অপহরণ করা হয়েছে। মিসরীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সূত্রের উদ্ধৃতি দিয়ে এ অপহরণের খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ধারণা করা হচ্ছে স্থানীয় উপজাতীয় অপরাধীরা এ অপহরণের সঙ্গে জড়িত। ওই এলাকা থেকে মাদক ব্যবসায়ী হিসেবে এক ব্যক্তিকে গ্রেফতারের প্রতিবাদে তারা এ অপহরণ ঘটায়।

ইতিমধ্যেই স্থানীয় উপজাতিরা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে ওই অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে। ওই পর্যটকদ্বয়কে ইসরায়েলের সীমান্তবর্তী দাহাব এলাকা থেকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায় কতিপয় বন্দুকধারী।

গত বছর মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর থেকে সিনাইয়ের আইনশৃংখলা পরিস্থিতি অনেকটাই কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

মোবারকের পতনের পর থেকে এ পর্যন্ত বেশ কিছু পর্যটক ও বিদেশী নাগরিক অপহরণের শিকার হয় ওই এলাকায়। অবশ্য অল্প সময় পরই তাদের প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়। সিনাই মিসরে পর্যটনের জন্য বিখ্যাত। এখানেই মিসরের বেশ কিছু বিখ্যাত অবকাশযাপন কেন্দ্র অবস্থিত। তবে অব্যাহত এ সব অপহরণের ঘটনা মিসরের মন্দায় আক্রান্ত পর্যটন শিল্পকে আরও সঙ্কটে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান