বইমেলা নিয়ে গান গাইলেন ফাহমিদা নবী এবং বাপ্পা মজুমদার। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু। এই গানটি ব্যবহার করা হবে দেশটিভির বইমেলা বিষয়ক অনুষ্ঠান ‘ফাগুনের মলাট’ এ। গানটির শিরোনাম ‘একুশের বইমেলা’।
‘ফাগুনের মলাট’ অনুষ্ঠানে বাংলা ভাষা, বাংলাভাষার লেখক এবং চিরায়ত বাংলা বইগুলো নতুন পাঠকদের সামনে উপস্থাপন করা হবে। যাতে নতুন বইয়ের পাশাপাশি মানসস্পন্ন বই সহজে খুঁজে পান অনুসন্ধানী পাঠক। প্রতিপর্বে থাকবে একটি করে কুইজ।
সঠিক উত্তরদাতাদের দেয়া হবে সময় প্রকাশন-এর পক্ষ থেকে পুরষ্কার। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কথা এবং প্রযোজনা করবেন আমজাদ সুজন। সপ্তাহের প্রতি বৃহম্পতিবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং বাকি দিনগুলোতে সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে এই অনুষ্ঠান
বাংলাদেশ সময় : ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
জিআর