৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:০৫ পিএম BDST banglanew24
24 May 2012   06:49:54 PM   Thursday BdST
E-mail this

৩ জুন থেকে ডিএসই ও সিএসইতে লেনদেন শুরু সকাল সাড়ে দশটায়


এসএমএ কালাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৩ জুন থেকে ডিএসই ও সিএসইতে লেনদেন শুরু সকাল সাড়ে দশটায়

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কর্মকাণ্ড শুরুর সময়সূচি আধা ঘণ্টা এগিয়ে আনার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে দুই স্টক এক্সচেঞ্জ। সে সূত্রে আগামী ৩ জুন থেকে ডিএসই ও সিএসইতে লেনদেন শুরু হবে সকাল সাড়ে দশটায়।

বৃহস্পতিবার ডিএসই ও সিএসই সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএসইর জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ জুন থেকে ডিএসইতে নতুন সময়সূচি কার্যকর হবে। এক্ষেত্রে অফিস সময়সূচি সকাল ১০টা থেকে বিকেল ৬টার পরিবর্তে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে লেনদেন শুরুর সময় বেলা ১১টা থেকে বিকাল ৩টার পরিবর্তে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ ব্যাপারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন বাংলানিউজকে বলেন, সিএসইতে আগামী ৩ জুন থেকে লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে আড়াইটা এবং অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।

নিয়ন্ত্রক সংস্থা সম্মতি দেওয়ার পর বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

এর আগে দুই স্টক এক্সচেঞ্জ গত ৩১ মার্চ চট্টগ্রামে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়সূচি আধা ঘণ্টা কমিয়ে আনার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।

বর্তমানে দুই স্টক এক্সচেঞ্জে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন চলে আসছে।

উল্লেখ্য, সময়সূচি এগিয়ে আনার বিষয়ে সম্মতি চেয়ে গত ১৭ এপ্রিল এসইসি’র কাছে লিখিত প্রস্তাব দেয় দুই স্টক এক্সচেঞ্জ। ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এসইসি গত ১৭ মে উভয় স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে সম্মতিপত্র পাঠায়।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘন্টা, ২৪ মে, ২০১২
এসএমএকে
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান