১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৭:৩৭ এএম BDST banglanew24
05 Sep 2012   08:49:43 PM   Wednesday BdST
E-mail this

শিক্ষক সমিতির সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের বৈঠক অমীমাংসিত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিক্ষক সমিতির সঙ্গে  বুয়েট শিক্ষার্থীদের বৈঠক অমীমাংসিত

ঢাকা: শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক করেও আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরবেন কিনা, তা জানাতে পারেননি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। এখন তারা বলছেন, নিজেদের মধ্যে ফের বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় ১৬ জন শিক্ষার্থীর প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক শেষে বুধবার রাতে ক্যাম্পাসে ফিরে শিক্ষক সমিতির সঙ্গে এ বৈঠকে বসেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিনিধি দলটি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে ফিরে রাত ৮টায় শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকটি চলে সোয়া এক ঘণ্টা।

বৈঠক সূত্র জানায়, উপাচার্যের প্রত্যাহার ছাড়া তারা ক্লাসে ফিরে যাবেন কিনা মূলত সে ব্যাপারই তারা আলোচনা করেন। তবে এ বৈঠকটি অমীমাংসিতভাবে শেষ হয়। বৈঠক শেষে শিক্ষার্থীদের পক্ষে অভিপ্রিয় ও অভিক রায় জানান, তারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এখন নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

এদিকে, বিকেল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন। তারা শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরে যান।

বুধবার রাতেই শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবেন।


বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১২
এমএন/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান